প্রিয় প্রজন্ম || Priyo Projonmo

তুমি আসবে শুনেই উত্তাল আমাদের জন্মভূমি বাংলাদেশ

ফজলুল বারী

প্রকাশিত: ১৮:৩১, ১০ জুন ২০২৬

তুমি আসবে শুনেই উত্তাল আমাদের জন্মভূমি বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষনা দিয়েছেন প্রথমে দলের ভার্চুয়াল সভায় এবং পরে একাধিক মিডিয়া ইন্টারভিউতে। এরপর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। তারেক রহমানের সরকার এবং এর রাজনৈতিক মিত্ররা মুখে নানা কথা বললেও কার্যত হতভম্ব। কারন তারা মানুক আর না মানুক, উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় ও আন্তর্জাতিক শক্তি সামর্থ্য জানে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের উপসংহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই রাজনৈতিক দলের ব্যানারেই বাংলাদেশ রাষ্ট্র জন্মলাভ করেছে। শেখ হাসিনার নেতৃ্ত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইমার্জিং টাইগার আধুনিক রাষ্ট্রে।

আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার ঘোষনায় দলের নেতাকর্মীরা উজ্জীবিত। ছোট মিছিলগুলো প্রতিদিন শুধু বড় হচ্ছে। সবাই বুঝে গেছে গ্রেফতার হামলা মামলা দিয়েও এ মিছিল আর থামানোর নয়। কারন শেখ হাসিনা হলেন সমসাময়িক বিশ্ব রাজনীতির এমন একজন চরিত্র, যিনি দলের সব বয়সী নেতাকর্মীদের কাছে তিনি ভালোবাসার মানুষ 'আপা'। বয়স্ক নাগরিকদের কাছে ভালোবাসার ডাক 'শেখের বেটি'।

সর্বশেষ ভারতীয় দৈনিক 'এই সময়'এর ইন্টারভিউতে জননেত্রী শেখ হাসিনা তাঁর দেশে ফেরার আকুল অপেক্ষা আরও স্পষ্ট করেছেন। কিন্তু এই ঘোষনা তাঁর জীবন ঝুঁকির বিষয়কেও সামনে নিয়ে এসেছে। মাথার ওপর ঝুলছে মৃত্যুদন্ডের খড়গ! বিমানবন্দরে তাঁর ওপর জীবনঘাতী আক্রমনও হতে পারে।

সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বসু আমাদের বলেছেন, ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি শেখ হাসিনার জীবন নিরাপত্তার ঝুঁকি হতে পারে এমন দেশযাত্রায় দিল্লি সায় দেবেনা। শেখ হাসিনার নিরাপত্তার জন্য ক্ষতিকর কিছু ঘটলে কী ব্যবস্থা নেয়া হতে পারে তা এখধ কেউ কল্পনায় ভাবতে পারবেননা। শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকার ও সামগ্রিক বিষয়াদির বিশ্লেষন থাকবে আমাদের এই আয়োজনে।

সঞ্চালকঃ

ফজলুল বারী

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক

অতিথিঃ

আমিনুল হক পলাশ

নিরাপত্তা বিশ্লেষক

 

দিন-তারিখ-সময়ঃ বৃহস্পতিবার ১১ জুন রাত ১১ টায়