প্রিয় প্রজন্ম || Priyo Projonmo
তুমি আসবে শুনেই উত্তাল আমাদের জন্মভূমি বাংলাদেশ

ফজলুল বারীর বাড়ির খবর

তুমি আসবে শুনেই উত্তাল আমাদের জন্মভূমি বাংলাদেশ

আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার ঘোষনায় দলের নেতাকর্মীরা উজ্জীবিত। ছোট মিছিলগুলো প্রতিদিন শুধু বড় হচ্ছে। সবাই বুঝে গেছে গ্রেফতার হামলা মামলা দিয়েও এ মিছিল আর থামানোর নয়। কারন শেখ হাসিনা হলেন সমসাময়িক বিশ্ব রাজনীতির এমন একজন চরিত্র, যিনি দলের সব বয়সী নেতাকর্মীদের কাছে তিনি ভালোবাসার মানুষ `আপা`। বয়স্ক নাগরিকদের কাছে ভালোবাসার ডাক `শেখের বেটি`।

বুধবার, ১০ জুন ২০২৬, ১৮:৩১

সেনা প্রধানের কথায় ইউনুস রাজি না

সেনা প্রধানের কথায় ইউনুস রাজি না

সেনাবাহিনী প্রধানের সঙ্গে ইউনুস সরকারের যে মতের অমিল যে চলছে তা প্রকাশ পেয়েছে সরকারের সময়সীমা নিয়ে দেয়া বক্তব্যে! রয়টারের সঙ্গে সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান বলেছেন, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তিনি সরকারকে সহায়তা করবেন। এই বক্তব্যের পর অনেকে বলা শুরু করেছেন সরকারের মেয়াদ ১৮ মাস! এটিকে স্বাভাবিকভাবে নেয়নি ইউনুস সরকার! প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, সংস্কার শেষ হবার পর ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে! ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে ইউনুসকে মনে হলো বিষয়টি নিয়ে বিরক্ত! তিনি সেখানে বলেছেন, সরকারের মেয়াদ কতদিনের হবে তা সরকার ঠিক করবে। অন্য কেউ নয়। এভাবে ইউনুস তাঁর মনোভাব জানিয়ে দিলেন জেনারেল ওয়াকারকে। এখন প্রশ্ন এসেছে ১৮ মাস পরে কী তাহলে সেনাবাহিনী বা সেনা প্রধান ইউনুস সরকারকে সহাযোগিতা করবেনা? ১৮ মাস আসতে আসতে দেশে অনেক ঘটনা ঘটবে। আপাতত জানা গেলো, সেনা প্রধানের কথায় ইউনুস রাজি না

মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ০৬:৫২

ইউনুসকে নিয়ে আমেরিকায় যা হয়েছে

ইউনুসকে নিয়ে আমেরিকায় যা হয়েছে

ইউনুসের মতো এমন নিরেট নির্ভরযোগ্য দ্বিতীয় কাউকে আগে আমেরিকা পায়নি। বিশ্বস্ত ভৃত্য পদবী বিশেষনটি তার জন্য অপমানকর। জো বাইডেন ইউনুসের ঘাড় ধরে ছবি তুলেছেন। মাথায় চুমু খেয়েছেন। কৃতজ্ঞ ইউনুসের আনন্দে হাসির সময় তার চোখে পানি চলে এসেছে। রংপুরের আবু সাঈদের কথা বলতে গিয়ে তার গলা ধরে আসে! কান্না পায়! কিন্তু জো বাইডেন জডিয়ে ধরলে তার মনে হয়নি মার্কিন প্রেসিডেন্টের হাতে গাজা`র চল্লিশ হাজার মানুষের রক্ত! মুসলমানের রক্ত! লক্ষ লক্ষ মানুষকে সেখানে চিরদিনের জন্যে পঙ্গু, অন্ধ করে দেয়া হয়েছ। ধংস করে দেয়া হয়েছে তাদের বাড়িঘর সম্পদ সবকিছু। বংশ পরষ্পরায় ফিলিস্তিনি জাতিকে এরা নিশ্চিহ্ন করার মিশনে লিপ্ত। বানিজ্যিক বুদ্ধিমান ইউনুস জানেন মুখের ওপর বাইডেন বা কোন মার্কিন প্রেসিডেন্টকে খুনি বলা যায়না। তারাই মনিব। দাস পদবী শব্দ উচ্চারন করা এখানে ইউনুসের জন্য অপমানকর। বিল ক্লিনটন, বিশ্বব্যাংক, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, আন্তর্জাতিক বিচার আদালত সহ বিশ্বে যারা যেখানে আমেরিকার অনুগত তাদের সবাই এই সুযোগে ইউনুস বাংলাদেশের ক্ষমতায় যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। দালালকে সম্মাননা বললে ইউনুসের জন্যে অপমানকর মনে হবে। তিনি আমেরিকার স্বপ্ন পূরন হয়েছে।

রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২

বিএনপির ক্ষমতা এখনও বহদূর

বিএনপির ক্ষমতা এখনও বহদূর

আন্দোলন বিজয়ী ছাত্ররা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। বা তাদের সংগঠন যতদিন তৈরি হবেনা ততদিন দেশে নির্বাচন হবেনা। এরজন্যে ছাত্ররা এরমাঝে তাদের বক্তব্যে বলেছে নৌকার বিপরীতে ধান চাষের জন্যে তারা আন্দোলন করেনি। বিএনপি ক্ষমতায় আসা মানে তা দেশের নতুন রাজনীতি নয়। ছাত্রনেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ কটাক্ষ করে বলেন, তারেক রহমানও এখন ছাত্রদের পক্ষে ভালো ভালো কথা বলছেন! আগামীতে তার এসব অবস্থান থাকবেন কীনা।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে!
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে!

আওয়ামী লীগ এখনও কিছুই করছেনা। চেষ্টাও করছেনা। নেতাকর্মীদের নিরাপদে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ আর সময় পার করতে বলা হয়েছে। শেখ হাসিনার যে সব ফোনালাপ ফাঁস করা হয় এসব কল তিনি করেননা বা ফাঁসও করেননা। যিনি ফোন করেন তিনি নিজেকে গুরুত্বপূর্ণ দেখাতে তা ফাঁস করে শেখ হাসিনাকে বিব্রত করেন। আর টকশোর পন্ডিতরা শেখ হাসিনাকে এমন স্বাভাবিক আত্মবিশ্বাসী দেখে ভীতসন্ত্রস্ত হয়ে মনে করেন ভারত সরকারও এসব ষড়যন্ত্রের সাথে জড়িত! অথচ শেখ হাসিনা ভারতে আছেন দেশটির জনগন আর সর্বদলীয় অতিথির মর্যাদায়। বন্দী হিসাবে নয়। তাঁর ফোন লেপটপ সঙ্গেই আছে। জনগন চাইলে মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতা দলটি আবার ক্ষমতায় ফিরবে। এরজন্য কোন ষড়যন্ত্র করা লাগবেনা।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬

অস্থির অসংলগ্ন বিএনপি!
অস্থির অসংলগ্ন বিএনপি!

মোটামুটি ইউনুস সরকারের লক্ষ্য আগামী নির্বাচন আওয়ামী লীগকে অংশ নিতে না দেয়া। বিএনপির চাইতে জামায়াত, এবি পার্টিকে তারা বেশি ভালোবেসেছে। ছাত্রদের রাজনৈতিক দল করার উদ্যোগ জেলায় জেলায় ধাক্কা খাচ্ছে। বিএনপি তাদের অবাধ্য হলে গ্রেফতার অভিযান শুরু হবে। কারন সারাদেশে বিএনপির চাঁদাবাজি দখলদারির হাজারের বেশি অভিযোগ এখন ইউনুস সরকারের হাতে। ছাত্রদের রাজনৈতিক দল বা তৃতীয় কোন দলের বিজয় নিশ্চিত মনে না হওয়া পর্যন্ত নির্বাচন দেবার কোন সিদ্ধান্ত এখনও ইউনুস সরকারের নেই।

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে কী ইউনুস সরকার

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে কী ইউনুস সরকার

বাংলাদেশের জন্মের নেতৃত্ব দেয়া প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে প্রো পাকিস্তানি ইউনুস সরকারের নির্বাচন করার স্বপ্ন পূরন হবেনা। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে তারা গ্রহন করে দেখতে পারেন। এই সরকারে দুই শিশু উপদেষ্টা থাকলেও বাকিদের প্রায় সবাই বৃদ্ধ। বদিউল আলম মজুমদার সহ যারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার দায়িত্ব পেয়েছেন তাঁদেরও দৌড়ের সামর্থ নেই। দৌড় প্রতিযোগিতার আয়োজনের জন্য দেশের ভিতরের নেতাকর্মীর পাশাপাশি প্রতিবেশী দেশে প্রস্তুতি নিচ্ছেন কয়েক হাজার নেতাকর্মী। প্রতিদিন আরও যাচ্ছেন। আবার যুদ্ধ হবে।

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭

দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা আবার নিখোঁজ

দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা আবার নিখোঁজ

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা রবিবার বলেছেন, মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পেয়েছে তাদের তালিকা করা হবে! উপদেষ্টার উচ্চারনে কেমন জানি তুচ্ছতাচ্ছিল্যের সুর! যা ভুল বার্তা দেবে। অথচ তিনিওতো মুক্তিযোদ্ধা ছিলেন। একাত্তরে কোন একজন মুক্তিযোদ্ধাও কোটা বা কোনকিছুর আশায় জীবন দিতে যুদ্ধে যায়নি। কোন কিছুর আশায় জীবন দেবার যুদ্ধে যাওয়া যায়না। যুদ্ধ শেষে অনেকে সার্টিফিকেটও নেননি। দেশ স্বাধীন হবার পর উপদেষ্টার মতো শিক্ষিত চালাক চতুর বা বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধারা চাকরি প্রমোশন সহ নানা কিছু বাগিয়ে নিয়েছেন। কৃষক শ্রমিক মুটে মজুর মুক্তিযোদ্ধারাই সমস্যায় পড়ে যান। তাদের জন্যেই চালু করা হয় কোটা পদ্ধতি। জিয়া, এরশাদ এরা কোটার পরিমান বাড়িয়ে মুক্তি মুক্তিযোদ্ধা কোটার সংখ্যা বাড়িয়েছেন। এরাই আন্দোলনের সময় উল্টো কোটার বিরোধিতা করে বক্তব্য দিলে মুক্তিযোদ্ধারা হতভম্ব হয়ে পড়েন। মুক্তিযোদ্ধা কোটা দেশে এখন একটি গালির নাম!

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭

শেখ হাসিনার পাসপোর্ট ভিসা নিয়ে যাদের ঘুম নেই

শেখ হাসিনার পাসপোর্ট ভিসা নিয়ে যাদের ঘুম নেই

সেই মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতের সংগে আওয়ামী লীগের সখ্য কোন লুকোচাপার বিষয় নয়। তাই এবারও ভারতের সর্বদলীয় বৈঠকে সেই বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশটির নিরাপদ আতিথেয়তা দেয়া হয়েছে। যেমন পাকিস্তান গেলে আপনাদেরও এমন আতিথেয়তা দেয়া হবে। যদি যেতে পারেন। পাকিস্তান তাদের জন্য জানপ্রান দেয়া বিহারীদের একজনকেও নেয়নি। আপনাদের দেশটা এমনই নিষ্ঠুর! ভারতকে শেখ হাসিনার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নিতে গেলে আবার সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। ভারত একটি বহু রাজ্য ভিত্তিক যুক্তফ্রন্টীয় দেশ। এরজন্য এক রাজ্য পশ্চিমবংগের আপত্তির কারনে তারা বাংলাদেশকে তিস্তার পানিও দিতে পারেনি। এটা আপনাদের জাতীয় প্রেসক্লাবের ব্ল্যাক বলের মতো। কোন একজন সদস্য নতুন কোন সদস্য আবেদন প্রার্থীর বিরুদ্ধে ব্ল্যাক বল প্রয়োগ করলে সে আর প্রেসক্লাবের সদস্য হতে পারেনা। অতএব শেখ হাসিনার ব্যাপারে সর্বদলীয় সর্বসম্মতভাবে ভারত কী সিদ্ধান্ত নেবে না নেবে তা নিয়ে আপনাদের কান্না না করলেও চলবে।

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৮

যে কারনে সাগর রুনি হত্যাকান্ড

যে কারনে সাগর রুনি হত্যাকান্ড

দেশের প্রধান সব আইনশৃংখলা বাহিনী যদি এতই অদক্ষ অথবা উচ্চতর কোন অজ্ঞাত কর্তৃপক্ষের ইশারায় যদি এই হত্যাকান্ডের রহস্য লুকিয়ে থাকে সাংবাদিকরা কী করেছেন? এ প্রশ্নটি কেউ করেছেন কী? আওয়ামী লীগ আমলে দেশের সুবিধাভোগী সাংবাদিকদের বড় অংশের মুখেরও কলরবের শিরোনাম এখন ‘স্বৈরাচারী শেখ হাসিনা!’ কথিত ‘স্বৈরাচারী শেখ হাসিনা’ ক্ষমতায় এবং দেশে নেই একমাসের বেশি সময়। এরপর থেকে এত রিপোর্ট সবাই করছেন, টকশোগুলো ফাটিয়ে ফেলছেন, নিজেদের দুই সহকর্মীর চাঞ্চল্যকর হত্যা রহস্য নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে তাদের এত অনীহা কেনো?

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০

যে কারনে সাগর রুনি হত্যাকান্ড

যে কারনে সাগর রুনি হত্যাকান্ড

সাংবাদিক নেতৃত্ব চায় নিজেদের মনমতো তদন্ত প্রতিবেদন। এরজন্য এই হত্যা রহস্য প্রকাশ হয়নি। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনেও সাংবাদিকদের অনীহা!

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬

বাংলাদেশে ১/১১ এর মতো আরেকটি ৫/৮ এসেছে

বাংলাদেশে ১/১১ এর মতো আরেকটি ৫/৮ এসেছে

নির্বাচনের রোড ম্যাপ চেয়ে চেয়ে বিএনপি’র কান্না থামাতে সংস্কারের রূপরেখা প্রনয়নের জন্যে ডক্টর ইউনুস ছয়টি কমিটি করে দিয়েছেন। বিএনপির বুদ্ধিজীবীরা এই কমিটি প্রধানদের প্রথম আলোর বুদ্ধিজীবী মনে করেন। এরা এখন থেকে তারা ধীরে সুস্থে বসবেন চা খাবেন সংস্কার নিয়ে চিন্তা করবেন। এভাবে চিন্তা করতে করতে সময় কাটাবেন। এরপর কয়েকমাস পর খসড়া রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। আবার বসবেন। এভাবে বসতে বসতে সময় পার হবে। এই সময়ে বিএনপির চাঁদাবাজি, নতুন সরকারি দল গঠন নিয়ে প্রকট হবে দ্বন্দ্ব। বাংলাদেশে ১/১১ এর মতো আরেকটি ৫/৮ এসেছে। বিরাজনীতিকরনের ষড়যন্ত্র বুঝতে দেরি করে আওয়ামী লীগ পস্তাচ্ছে। এখন পস্তাবে বিএনপি।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৫

ইলিশ তুমি ইউনুস সরকারকে দাঁড় করিয়ে দিয়েছো ব্যর্থতার সামনে

ইলিশ তুমি ইউনুস সরকারকে দাঁড় করিয়ে দিয়েছো ব্যর্থতার সামনে

ডক্টর ইউনুস যিনি ক্ষুদ্রঋনের সুদের ব্যবসা ভালো জানেন বোঝেন, কবিতা পড়ার স্টাইলে ভাষন দেন, হঠাৎ সুযোগে তিনি এখন দেশের দন্ডমুন্ডের কর্তা! ক্ষমতায় বসে নিজের সব মামলা বাতিল করতে দক্ষতা দেখালেও দেশ পরিচালনা যে ভিন্ন দক্ষতার বিষয়, তা এরমাঝে প্রকাশিত। নতুন দিশা দেবেন বলে ডক্টর ইউনুস এই বচন সেই বচন দিয়েছিলেন! মুরিদরা এরমাঝে তার বিরুদ্ধে বলা শুরু করেছেন। তার অনির্বাচিত সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে হতাশার। কিছু জানতে চাইলে তারা বলা শুরু করে দেন সংস্কারের কল্পগল্প! কিন্তু এসব গল্পস্বল্পও এখন প্রশ্নের মুখে। আদতে আওয়ামী লীগের বিনাশ ছাড়া এই সরকারের কোন পরিকল্পনা কর্মসূচি নেই। ইউনুস সহ উপদেষ্টারা ঘুমের মধ্যেও যেন চিৎকার করে ওঠেন আওয়ামী লীগ আইলো! আন্দোলনে গড়া সরকার এখন আন্দোলন দেখলেই ভয় পায়! ষড়যন্ত্র দেখে!

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

বিদায় রনো ভাই

বিদায় রনো ভাই

বিদায় প্রিয় রনো ভাই। এই জীবনে আমি সেই ভাগ্যবানদের একজন যিনি বাংলাদেশের শীর্ষ স্থানীয় দেশপ্রেমিক বিপ্লবী রাজনীতিক কমরেড হায়দার আকবর খান রনোর সান্নিধ্য-স্নেহ পেয়ে শিখেছি সত্য-মিথ্যার দ্বন্দ্ব জানতে-বুঝতে চেষ্টা করা। আপনার বিশ্রাম শান্তিময় হোক। বাংলাদেশের অনুসন্ধিৎসু নতুন প্রজন্ম নিশ্চয় আপনার জীবন ও রাজনীতি নিয়ে আগামীতে গবেষনা করবে। তাদের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে দেশে হায়দার আকবর রনোর মতো সৎ দেশপ্রেমিক বিপ্লবী রাজনীতিকও ছিলেন।

শনিবার, ১১ মে ২০২৪, ০৪:০৯

জো বাইডেনের সেলফিতে হঠাৎ চাপমুক্ত শেখ হাসিনা

জো বাইডেনের সেলফিতে হঠাৎ চাপমুক্ত শেখ হাসিনা

আসল সত্য ছবি এখন সবাই চায়। হোয়াইট হাউসেও নিয়মিত মিডিয়া ব্রিফিং হয়। বিএনপির ব্রিফিং, কর্মসূচিতে ফটোসাংবাদিক, টিভি ক্যামেরা না পৌঁছা পর্যন্ত তারা কি তা শুরু করেন? আমরা যখন সাংবাদিকতায় আসি ইত্তেফাকের সাংবাদিক না পৌঁছা পর্যন্ত অনুষ্ঠান শুরু হতোনা! এরপর শুরু হয় একুশে টিভির জন্যে অপেক্ষা! এখনতো প্রিন্ট মিডিয়ার চাইতে ইলেক্ট্রোনিক মিডিয়ার কদর বেশি। সোশ্যাল মিডিয়া এখন আরও শক্তশালী। স্পট থেকে লাইভ সম্প্রচার শুরু হয়ে যায়! এমন এক বাস্তবতায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন তোলায় তা এখন বিশ্বমিডিয়ারও ভাইরাল আইটেম।

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩

জামায়াতকে হজম করতে পারেনা আওয়ামী লীগ

জামায়াতকে হজম করতে পারেনা আওয়ামী লীগ

এক পত্রিকায় দেখলাম জামায়াতের সমাবেশের অনুমতি নাকি হয়েছে সমঝোতায়! এ দল নাকি নিবন্ধন ফিরে পেতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহনের শর্তে! জামায়াতকে কিছু আসন, জাতীয় পার্টিকে আরও কিছু বেশি আসন দেয়া হতে পারে সমঝোতায়! এসব কথা বলা-লেখা যত সহজ বাস্তব তত সহজ না।

রোববার, ১১ জুন ২০২৩, ০৪:৪৪

সর্বশেষ

পাঠকপ্রিয়